ভারতের আসামে স্ত্রীকে হত্যার পর তার মাথা ফ্রিজে রাখার অভিযোগে গ্রেপ্তার রামানুজ গোস্বামীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পথে পুলিশ ভ্যান থেকে পালানোর জন্য লাফ দেন তিনি। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।গুয়াহাটির পূর্বাঞ্চলের উপপুলিশ কমিশনার তাবু রাম পেগু জানিয়েছেন, সোমবার রাত ২টার দিকে রামানুজকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পুলিশের গাড়ির একটি চাকা পাংচার হয়।পুলিশ গাড়ি থামিয়ে অতিরিক্ত চাকা লাগায়। এ সময় রামানুজ...