ফুটপাতে পড়ে থাকা কোনো শিশুকে দেখলেই থমকে যেতেন ওমর ফারুক হিরু। শিশুটি কোথায় রাত কাটাবে, কী খাবে, কে তার পাশে দাঁড়াবে— এমন প্রশ্ন ঘুরত তার মাথায়। সবসময়ই এই শিশুদের পাশে দাঁড়ানোর উপায় ভাবতেন। সেই ভাবনা থেকেই তার উদ্যোগে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে ‘বন্ধু শিশু’। মাত্র ৯ জন স্বেচ্ছাসেবক আর ১১ পথশিশুকে নিয়ে শুরু হওয়া এই উদ্যোগের নাম পরে বদলে রাখা হয় ‘নতুন জীবন’। যে সংগঠনটি পেরিয়েছে ১২ বছর। যেখানে এখন কাজ করছেন ২০ স্বেচ্ছাসেবক, তালিকায় রয়েছে প্রায় ২০০ সুবিধাবঞ্চিত শিশু।
এই দীর্ঘ সময়ে কেউ প...