আমলকী গাছে ঠেস দিয়ে আছে
শীত
উড়ে গেল তিনটে প্রজাপতি
একটি কিশোরী তার করমচা রঙের
হাত মেলে দিল
বিকেলের দিকে
সূর্য খুশি হয়ে উঠলেন,
তার যুবা হতে সাধ হল।
(নিসর্গ/ সুনীল
গঙ্গোপাধ্যায়)
সেই নয়ের দশকে আমরা যখন ‘বড়’
হচ্ছিলাম, সুনীল তখন বাংলা সাহিত্যের জীবন্ত দেবদূত! দশহাতে লিখছেন, ভাবছেন ও
ভাবাচ্ছেন। দেশ-কাল-সমাজ-সভ্যতা-জন্ম-মৃত্যু-প্রেম-যৌনতা নিয়ে মতামত দিচ্ছেন নিজের
মতো করে। শিক্ষিত সাধারণ বাঙালির অধিকাংশ তার ভাবনায় ভাবিতও হচ্ছে। সবটা যে মেনে
নিতে পারছে তা না, কারণ ভিতু মধ্যবিত্তের অতটাও কলজের জোর নেই...