আমাদের সমাজে নাম বদলের বড় কদর। সিনেমায় নায়ক নাম বদলে নায়কই থাকেন, রাজনীতিতে দল বদলায়, ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড বদলায়। এমনকি পাড়ার ‘কালা মিয়া’ একদিন ঘোষণা দেন, এখন থেকে তাকে ‘কে. এম. রহমান’ বলতে হবে। কিন্তু পাশের বাড়ির খালা তখনো ডাকেন, ‘ওই কালা, বাজারে যাচ্ছ নাকি?’ কারণ মানুষ নাম নয়, চেনে কাজ দিয়ে।
র্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ করার উদ্যোগ শুনে সেই গল্পই মনে পড়ে। নামের মধ্যে নিশ্চয়ই নতুনত্ব আছে, আধুনিকতার ছোঁয়া আছে। সুতরাং, প্রশ্নটা নাম নিয়ে নয়; প্রশ্ন হল...