Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিজিসির পরিত্যক্ত সম্পত্তির সাইনবোর্ড পাহারায় নিরাপত্তা প্রহরী!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৪৮
বিজিসির পরিত্যক্ত সম্পত্তির সাইনবোর্ড পাহারায় নিরাপত্তা প্রহরী!

কাউনিয়া উপজেলার তকিপল হাটে বাংলাদেশ জুট করপোরেশনের সাইনবোর্ড। ছবি: আগামীর সময়

রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল হাটে বাংলাদেশ জুট করপোরেশনের (বিজিসি) পাট ক্রয়-বিক্রয় কেন্দ্রের এখন আর কোনো কার্যক্রম নেই। অবকাঠামোও নেই বললেই চলে। পড়ে আছে একটি জরাজীর্ণ সাইনবোর্ড, ভাঙাচোরা টিনের চালা ও লৌহধ্বংসাবশেষ। অথচ প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত ওই সম্পত্তি পাহারার জন্য একজন নিরাপত্তা প্রহরী দায়িত্বে আছেন। সরকারি বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন তিনি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তকিপল হাটের কসাইখানার পেছনে আগাছায় ভরা ময়লা-আবর্জনার স্তূপের মধ্যে পড়ে আছে একটি লৌহধ্বংসাবশেষ। পাশে রয়েছে ভঙ্গুর একটি টিনের চালা। আর জরাজীর্ণ একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘এই সম্পত্তির মালিক বাংলাদেশ জুট করপোরেশন।’

স্থানীয়রা জানিয়েছেন, পরিত্যক্ত জায়গাটিতে ময়লা-আবর্জনা জমে আছে। সেখানে মলমূত্র ত্যাগ করা হয়। পাশাপাশি মাদকসেবীদেরও আনাগোনা রয়েছে। তাদের প্রশ্ন, পাহারা দেওয়ার মতো কিছু না থাকলেও কেন সেখানে নিরাপত্তা প্রহরী রাখা হয়েছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সালে তৎকালীন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় বিজিসি কাউনিয়া পাট ক্রয়-বিক্রয় কেন্দ্র হিসেবে কার্যক্রম শুরু করে। প্রায় এক দশক সেখানে পাট ক্রয় ও প্রক্রিয়াকরণের কার্যক্রম চলে। পরে ১৯৯৩ সালে সরকারের এক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিলুপ্ত করা হয়।

এরপর আইনি জটিলতা ও মালিকানা নিয়ে বিরোধের কারণে জায়গাটি ধীরে ধীরে বেদখল হতে থাকে। একসময় সেখানে থাকা অবকাঠামো ও যন্ত্রপাতিও হারিয়ে যায়। বর্তমানে সম্পত্তির সামান্য অংশই বিজিসির দখলে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে মের্ৎস

০৪ অক্টোবর ২০২৬

এখন দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী আরিফ হোসেন জানিয়েছেন, বিজিসির কাউনিয়ার সম্পত্তিতে পাট প্রক্রিয়াকরণের যন্ত্র ছাড়া তেমন কিছু নেই। অধিকাংশ জায়গাই বেদখল হয়ে গেছে। সেখানে থাকার মতো পরিবেশও নেই। তাই তিনি মাঝেমধ্যে গিয়ে জায়গাটি ঠিক আছে কি না দেখে আসেন। রাতে সেখানে থাকেন না। একই সঙ্গে তাকে আরও দুটি জায়গার দায়িত্বও পালন করতে হচ্ছে।

বিজিসি রংপুরের আঞ্চলিক কর্মকর্তা মশিউর রহমান মন্ডল জানিয়েছেন, আগে সেখানে দায়িত্ব পালন করা নিরাপত্তা প্রহরীকে অন্যত্র বদলি করা হয়েছে। এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তিনটি জায়গার দায়িত্ব পালন করছেন। লোকবল সংকটের কারণে চক্রাকারে দায়িত্ব দেওয়া হয়।

তিনি আরও জানালেন, বিজিসির ওই সম্পত্তির ৬০ শতাংশের মধ্যে প্রায় ৪০ শতাংশ বেদখলে চলে গেছে। অবশিষ্ট ২০ শতাংশ এখনো আছে। সম্পত্তিটি জেলা প্রশাসকের একক রেকর্ডে খাস খতিয়ানে থাকায় মামলা করে সেখানে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

বিজিসিবাংলাদেশ জুট করপোরেশনরংপুরসাইনবোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?