খরা আছে, আবার বন্যার আশঙ্কাও। যুদ্ধ থামেনি, খাদ্য ও সারের দাম চড়ছে, তার ওপর রয়েছে রোগের ভয়। আফ্রিকার বৃহত্তর হর্ন বা শৃঙ্গ অঞ্চলে আলাদা আলাদা বিপদ এখন একে অন্যকে এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যে গবেষকরা তাকে বলছেন ‘পলিক্রাইসিস’— এক সংকট আরেকটিকে বহুগুণে ভয়াবহ করে তোলা বহুমাত্রিক দুর্যোগ।
গত ১৬ জুলাই ‘দ্য কনভারসেশনে’ প্রকাশিত এক বিশ্লেষণে দুর্ভিক্ষ, সংঘাত ও মানবিক সংকটের পাঁচ বিশেষজ্ঞ ড্যানিয়েল ম্যাক্সওয়েল, অ্যালেক্স ডি ওয়াল, লুকা কুয়োল, মেরি ফিটজপ্যাট্রিক ও পিটার হেইলি সতর্ক করেছেন, ২০২৬ সালের দ্বিতীয়া...