টানা বৃষ্টি ও বাজারে সরবরাহ কমে যাওয়ায় গোপালগঞ্জে সবজির দাম বেড়েছে। তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি বিভিন্ন সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বড় বাজারের সবজি মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি উচ্ছে ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ টাকা, শসা ৫০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা এবং মুখিকচু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তিন দিন আগে এসব সবজির দ...