সাংবাদিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার; জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সেই সঙ্গে এটিও বললেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।
গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের পেশাগত কল্যাণ তহবিল নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট...