রংপুরে আলোচনাসভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা ও বিভাগীয় প্রশাসন, বিএনপি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পৃথক কর্মসূচির আয়োজন করে।আজ শনিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশা...