আগামী মাসেই রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।তিনি বলেছেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ নিরলস কাজ করছেন। আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।’বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।বৈঠকে রাষ্ট্রদূত আরও জানালেন, বাণিজ্য...