‘শোনা গেল লাশকাটা ঘরে/নিয়ে গেছে তারে;/কাল রাতে— ফাল্গুনের রাতের আঁধারে/যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ/মরিবার হ’ল তার সাধ; —জীবনানন্দ দাশ। আত্মহত্যা, হত্যা কিংবা যে কোনো অপমৃত্যুর পর মরদেহ নিতে হয় লাশকাটা ঘরে বা মর্গে। আর মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য যে মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়, সেই মর্গই এখন ধুঁকছে বিভিন্ন সংকটে। ফেনী জেনারেল হাসপাতালের এই ময়নাতদন্ত কেন্দ্রে দুটি ফ্রিজারের একটি নষ্ট, যন্ত্রপাতিও পুরনো। নেই গুরুত্বপূর্ণ নমুনা সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা। স্থায়ী জনবল না থাকায় আউটসোর্সিংয়ের...