বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই
টেস্টের জন্য চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দল। পিচ ও কন্ডিশন নিয়ে দীর্ঘ
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে রেখেই একাদশ সাজিয়েছে
স্বাগতিকরা। তবে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড, যার স্থলে দীর্ঘ তিন বছর পর টেস্ট
দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার ম্যাথু রেনশ।
শুক্রবার গ্রেট ব্যারিয়ার
রিফ অ্যারেনায় প্রেস কনফারেন্সে অধিনায়ক প্যাট কামিন্স প্রথমে চার পেসার নিয়ে দল সাজানোর
ইঙ্গিত দিলেও, বিকেলে পিচ পরিদর্শনের পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন...