Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

চার পেসার খেলানো নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৩৮
চার পেসার খেলানো নিয়ে যা বললেন শান্ত

ডারউইনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশের পেসাররা। ম্যাচসেরাও হয়েছিলেন হাসান মাহমুদ। শনিবার থেকে ম্যাকাইয়ে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। এখানকার কন্ডিশন ডারউইন থেকে ভিন্ন। তাই চার পেসার খেলানোর গুঞ্জন আছে। অন্যদিকে প্রথম টেস্টে প্রায় সবাই পারফর্ম করায় মধুর সমস্যায় পড়েছেন নির্বাচকেরা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুলকে চার পেসার খেলানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই রেডি আছে (ম্যাচ খেলতে), ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে যেকোনো কন্ডিশনে ভালো বল করে। ফলে আমার মনে হয় যেহেতু আরও সময় আছে সকালে এসে আরেকবার উইকেট দেখে দলের জন্য যে সিদ্ধান্ত নিলে ভালো হয় তা নিব ইনশাআল্লাহ।’

আরও পড়ুন

ফলাফল ভাবছি না, পাঁচ দিন ভালো খেলতে চাই

২১ আগস্ট ২০২৬

ম্যাকাইয়ের কন্ডিশন আর বাতাসের কারণে পেসাররা বাড়তি সুইং পাবে বলেও মনে করেন শান্ত, ‘এখানে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া সেখান (ডারউইন) থেকে একটু ভিন্ন। এখানে একটু বেশি ঠাণ্ডা, বাতাসও একটু বেশি। বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে। আমার মনে হয় দুই দিনে অনুশীলন করে প্লেয়াররা ভালো আইডিয়া পেয়েছে ফলে প্রস্তুতি ভালো হয়েছে।’

ইনজুরি কাটিয়ে একপ্রকার জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন শরিফুল। কিন্তু বাকিদের পারফর্ম্যান্সে একাদশে জায়গা পাওয়াই তার জন্য মুশকিল। অনুশীলনে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম এবং তানজিদ হাসান তামিম। তবে তারা দুজনেই ফিট আছেন বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘দুজনেই ঠিক আছে। মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

আরও পড়ুন

এক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

২১ আগস্ট ২০২৬

সংবাদ সম্মেলনে সব জল্পনা ছাপিয়ে মাঠের পারফরম্যান্সকেই বারবার গুরুত্ব দিলেন শান্ত, ‘এখানে আসার আগে এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলতে চেয়েছিলাম। আমি সবসময় বিশ্বাস করি, যদি এমন আক্রমণের বিরুদ্ধে রান করতে পারি তাহলে যেকোনো বোলিং আক্রমণের বিরুদ্ধেই রান করতে পারব। এটি একটি ভালো সুযোগ, বড় চ্যালেঞ্জও ব্যাটিং ইউনিটের জন্য। এমন দলের বিরুদ্ধে রান করলে অবশ্যই আত্মবিশ্বাস পাবেন। এসব ভেবেছি এখানে আসার আগে, যা অনেক কাজেও দিয়েছে।’

নাজমুল হোসেন শান্তবাংলাদেশ-অস্ট্রেলিয়াম্যাকাই টেস্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise