জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন (৩৮) নামের এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বুধবার দুপুরে দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় এ ঘটনা ঘটেছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় এসব নিশ্চিত করেছেন।শিশুর পরিবার জানায়, আজ দুপুর ১২টার দিকে মেয়েটিকে কোথাও না দেখে খুঁজতে বের হন মা। বাড়ির পাশে কলা বাগানে গিয়ে দেখেন, শিশুটিকে ধর্ষণ করছেন স্বপন। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে স্বপনকে আটক করে।
থানার ওসি স্নেহাশীষ বললেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য...