রাশিয়ার মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। চেখভ শহরের আবাসিক ভবন লক্ষ্য করে এক রাতে ৩৯০টি ড্রোন হামলা করে তারা। টেলিগ্রাম অ্যাকাউন্টে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে অঞ্চলটির গভর্নর আন্দ্রেই ভরবইয়ভ। ভরবইয়ভের প্রকাশিত ছবিতে উঁচু একটি ভবনের জানালা দিয়ে আগুন ও কালো ধোয়া উঠতে দেখা যায়। তবে চেখভের মেয়র মিখাইল সবাকিন নিশ্চিত করেছেন, হামলায় কেউ হতাহত হয় নি।ভরবইয়ভ জানিয়েছেন, পদলস্ক, দোমদেদভ এবং কলম্নাসহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে।মস্কো মেয়র সারগেই...