ক্ষমতায় এসে সরকার জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ‘সরকার একটি পরিকল্পনা আছে বলে জানিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো এবং জনগণকে দুর্ভোগে ফেলা।’আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের দাম দফ...