চায়ের রাজধানীখ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল। যেদিকে দুচোখ যায় শুধু সবুজ আর সবুজ। সুনীল আকাশ, দিগন্ত জুড়ে বিশাল হাওর, সাজানো সবুজ চা বাগান আর সুউচ্চ সবুজ পাহাড়ি টিলার নয়নাভিরাম দৃশ্যাবলির দেশ শ্রীমঙ্গল।‘শ্রী’ অর্থ সুন্দর এবং ‘মঙ্গল’ অর্থ শান্তি। সুন্দর ও শান্তির রাজ্য শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাংলাদেশের অন্য উপজেলা থেকে যেন একটু অন্যরকম। চা বাগান, উঁচু-নিঁচু টিলা, লেবু-পান-আনারস-রাবার বাগান, সুবিস্তৃত হাওর, লেক দিয়ে সাজানো অদ্ভুত সুন্দর এক উপজেলার নাম শ্রীমঙ্গল। দেশের শীত ও বৃষ্টিপ্রধান অঞ্চল হিসেবেও শ...