শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনতে সরকার আন্তরিক। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে।আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনসের শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ...