জাপানের বিপক্ষে ৩-২ গোলের
নাটকীয় পরাজয়ের পর রেফারিংয়ের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের কোচ কার্লো
আনচেলত্তি। ম্যাচটির শেষ মুহূর্তে দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠে ছুটে গিয়ে ক্ষোভ প্রকাশ
করায় লাল কার্ড দেখতে হয় অভিজ্ঞ এ ইতালিয়ান কোচকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির
সমালোচনার পাশাপাশি নিজের লাল কার্ডের বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে
অনুষ্ঠিত ম্যাচটির যোগ করা সময়ে জাপানের তৃতীয় গোলটি করেন তাতসুহিরো সাকামোতো। ব্রাজিলের
অভিযোগ ছিল, মিডফিল্ডার জ...