Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

উইং থেকে

আনচেলত্তির মাস্টারক্লাস

জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৪৮
আনচেলত্তির মাস্টারক্লাস

গ্রাফিকস: আগামীর সময়

ব্রাজিল ও জাপানের ম্যাচ দেখার পর প্রথমেই স্বীকার করতে হবে, জাপান যে ব্রাজিলের জন্য একটি শক্ত প্রতিপক্ষ— সেই পূর্বাভাসের শতভাগ প্রতিফলন দেখা গেছে ৯০ মিনিটের খেলায়। প্রথমার্ধে জাপানের কোচ হাজিমি তার কৌশলে পুরোপুরি সফল ছিলেন। বিশ্বকাপ জুড়ে ‘লো ব্লক’ তৈরি করে কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবল খেলা জাপান এই ম্যাচের শুরুতে ঠিক তাই করেছে। মিডফিল্ডে ব্রাজিলের একটি মিস পাস ইন্টারসেপ্ট করে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে কাইশু সানোর গোলে ১-০ ব্যবধানে লিড নেয় জাপান। গোল করার পর তারা রক্ষণভাগে ৫-৪-১ ফরমেশনে রীতিমতো ‘বাস পার্কিং’ করে, যা ভেঙে গোল করা ব্রাজিলের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

তবে দ্বিতীয়ার্ধ ছিল সম্পূর্ণই ব্রাজিল এবং তাদের কোচ কার্লো আনচেলত্তির। এই অর্ধে আনচেলত্তির নেওয়া দুটি সাহসী সিদ্ধান্তই ম্যাচে টার্নিং পয়েন্ট এনে দেয়। প্রথমত, সবাই ধারণা করেছিল হাফ টাইমে কাসেমিরোকে তুলে নেওয়া হবে, কিন্তু তাকে মাঠে রাখা ছিল আনচেলত্তির দারুণ সিদ্ধান্ত। ৫৩ মিনিটে কাসেমিরোর একটি হেড গোললাইন থেকে ক্লিয়ার হলেও একটু পরই গাব্রিয়েলের একটি সাধারণ চিপ থেকে চমৎকার হেডে গোল করে দলকে সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার। এই গোলটা করার আগে কাসেমিরোর আরেকটা গোল লাইনের ওপর থেকে ক্লিয়ার করেন জাপানের ব্যাক লাইনের একজন প্লেয়ার।

দ্বিতীয়ত, ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট গোলকিপারের হাতে লেগে সাইড পোস্টে লেগে ফিরে আসার পর ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, তখন আনচেলত্তি মাঠে নামান মার্তিনেল্লিকে। তবে উইঙ্গার হিসেবে নয়, তাকে খেলানো হয় সেন্ট্রাল ইনসাইড মিডফিল্ডার হিসেবে। জাপানের ন্যারো ডিফেন্সিভ ব্লকের ভেতর ফ্যান্টাস্টিক ফাস্ট টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে সেকেন্ড টাচে বার পোস্ট দিয়ে বল জালে জড়ান মার্তিনেল্লি। এ ছাড়া বদলি হিসেবে নামা এনদ্রিকও দুর্দান্ত ফুটবল খেলেছেন। ভিনিসিয়ুসের দুর্ভাগ্য, তার শট জাপান কিপার সুজুকির হাতে লেগে সাইড পোস্টে বাধা পায়।

সব শেষে বলা যায়, প্রথমার্ধে জাপানের কোচ হাজিমি সফল হলেও দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল মাস্টারক্লাসেই জয়ী হয়েছে ব্রাজিল। আনচেলত্তির সংবাদ সম্মেলন অনুযায়ী, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই ফাইনাল। রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার জয়ী দল।

জুলফিকার মাহমুদ মিন্টুব্রাজিল-জাপানফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise