পুকুর-খাল-বিলের আগাছা কচুরিপানাই এখন বাগেরহাটের একটি পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। খাল থেকে কচুরিপানা সংগ্রহ করে প্রক্রিয়াজাত ও শুকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন তারা। সেই কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে গার্ডেন পট, চিকেন বাস্কেট, ডগ বাস্কেট, জুতা, ফুলদানি, ফ্লোর ম্যাট, পাপোশ, টিস্যু বক্সসহ বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য; যার একটি অংশ রপ্তানি হচ্ছে বিদেশেও। ফলে একদিকে জলাশয় পরিষ্কার হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান ও পরিবেশবান্ধব শিল্পের সম্ভাবনা।
বাগেরহাট শহরের খানজাহান পল্লীর গোবদিয়া এলাকার ৮ নম্বর...