ইসলামী ব্যাংকে নতুন ৩টি বৈদেশিক মুদ্রা হিসাব চালু
সংবাদ বিজ্ঞপ্তি

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগ বহুমুখীকরণের সুবিধার্থে নতুন তিনটি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে ইসলামী ব্যাংক। বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ হিসাবের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। নতুন হিসাবগুলো হলো— মুদারাবা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) সেভিংস অ্যাকাউন্ট, আল-ওয়াদীয়াহ এনআরসিটি কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা এনআরসিটি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত এমডি ড. এম কামাল উদ্দীন জসীম। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।



