প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগ বহুমুখীকরণের সুবিধার্থে নতুন তিনটি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে ইসলামী ব্যাংক। বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ হিসাবের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। নতুন হিসাবগুলো হলো— মুদারাবা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) সেভিংস অ্যাকাউন্ট, আল-ওয়াদীয়াহ এনআরসিটি কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা এনআরসিটি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইনের সভাপ...