শ্রমিকের মজুরি সংকট, কাঁচামালের দাম বৃদ্ধি, যন্ত্রচালিত তাঁতের আগ্রাসন এবং সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবে বিলুপ্তির পথে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। হাড়ভাঙা খাটুনির পরও শাড়ির ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশায় এই প্রাচীন পেশা ছেড়ে দিচ্ছেন দক্ষ কারিগররা। সরকার এই শিল্প রক্ষায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনা দেখলেও আশাবাদী হতে পারছেন না প্রান্তিক কারিগররা।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প রক্ষায় সরকার দক্ষ কারিগর তৈরির মাধ্যমে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখলেও, মাঠপর্যায়ের বাস্তবতা একেব...