২০২৪ সালে পুরো ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল তামিল সিনেমা ‘মহারাজা’। মাত্র একটি সামান্য ডাস্টবিন চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া অসাধারণ টুইস্ট ও ক্রাইম-থ্রিলার গল্প দেখে মুগ্ধ হয়েছিলেন বিশ্বজুড়ে থাকা দর্শকরা। বক্স অফিস থেকে শুরু করে ওটিটি, সবখানেই রীতিমতো ঝড় তুলেছিল বিজয় সেতুপতি অভিনীত এই সিনেমাটি। এবার এই সিনেমার ভক্তদের জন্য এলো জোড়া খুশির খবর। খুব শীঘ্রই আসছে ‘মহারাজা ২’ এবং কেবল তা-ই নয়, তৈরি হতে যাচ্ছে সিনেমাটির হলিউড রিমেকও।সম্প্রতি একটি সিনেমার অডিও লঞ্চ অনুষ্ঠানে এসে বিজয় সে...