মামলার দীর্ঘসূত্রতা ও জট নিরসন দেশের বিচারব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর মামলা চলতে থাকে, বাদী-বিবাদীকে আদালতে হাজিরা দিতে হয়, আইনজীবীর পেছনে অর্থ ব্যয় করতে হয়, সময় নষ্ট হয়। অনেক ক্ষেত্রে একটি মামলার নিষ্পত্তির অপেক্ষায় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার হয়ে যায়। বিচারপ্রার্থীর এ দীর্ঘ দুর্ভোগ কমাতে বিরোধ নিষ্পত্তির যে ব্যবস্থা চালু হয়েছে, সেটিই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন (এডিআর)। কিন্তু বাস্তবতা হলো, নানা উদ্যোগ ও আইনগত ব্যবস্থার পরও এডিআর এখনো...