বলিউডের জনপ্রিয় ও চর্চিত ‘পাওয়ার কাপল’ সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাদের প্রেমের গল্প কমবেশি সবারই জানা। কিন্তু সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে অভিনেতা অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে হাজির হয়ে করিনার সঙ্গে তাদের সম্পর্কের শুরুর দিকের এক মজার ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সাইফ। প্রথমবার সাইফের বাইকে চড়ে করিনা ঠিক কী কাণ্ড ঘটিয়েছিলেন, তা শুনে হেসে গড়াগড়ি খেয়েছেন দর্শকরা।ঘটনাটি ২০০৮ সালের। তখন লাদাখে ‘তাসান’ সিনেমার শুটিং চলছে। সাইফ জানিয়েছেন, সেই সময়ে কারিনার সঙ্গে তার খুব একটা কথাবার্তা...