কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেছেন, ‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’—এ বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। পুরো বক্তব্য প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ থাকত না বলেও দাবি করেন তিনি।আজ শুক্রবার দৈনিক আগামীর সময়কে দেওয়া প্রতিক্রিয়ায় এসপি আনিসুজ্জামান এসব কথা বলেছেন।তিনি বললেন, ‘বিগত ১৭-১৮ মাসে যেসব মামলা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। অযথা কোনো নিরীহ মানুষ...