ময়মনসিংহের মুক্তাগাছায় এবার ১১৫টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপে আলোর ঝলকানি, ঢাকের বাদ্য কিংবা ভক্তদের সমাগম শুরু হওয়ার আগেই পূজার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন মৃৎশিল্পীরা। একমুঠো মাটি, খড় ও বাঁশের কাঠামোকে নিপুণ হাতে ধীরে ধীরে দেবী দুর্গার প্রতিমায় রূপ দিচ্ছেন তারা।মুক্তাগাছার বিভিন্ন কারিগরের কর্মশালায় এখন চলছে প্রতিমা তৈরির শেষ ধাপের প্রস্তুতি। কেউ বাঁশ কাটছেন, কেউ খড় বাঁধছেন, আবার কেউ মাটির প্রলেপ দিয়ে প্রতিমার শরীর ও মুখের গড়ন ফুটিয়ে তুলছেন। প্রতিদিন একটু একটু করে বদলে যাচ...