Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তাগাছায় ১১৫ মণ্ডপে দুর্গাপূজা, মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১
মুক্তাগাছায় ১১৫ মণ্ডপে দুর্গাপূজা, মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবি: আগামীর সময়

ময়মনসিংহের মুক্তাগাছায় এবার ১১৫টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপে আলোর ঝলকানি, ঢাকের বাদ্য কিংবা ভক্তদের সমাগম শুরু হওয়ার আগেই পূজার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন মৃৎশিল্পীরা। একমুঠো মাটি, খড় ও বাঁশের কাঠামোকে নিপুণ হাতে ধীরে ধীরে দেবী দুর্গার প্রতিমায় রূপ দিচ্ছেন তারা।

মুক্তাগাছার বিভিন্ন কারিগরের কর্মশালায় এখন চলছে প্রতিমা তৈরির শেষ ধাপের প্রস্তুতি। কেউ বাঁশ কাটছেন, কেউ খড় বাঁধছেন, আবার কেউ মাটির প্রলেপ দিয়ে প্রতিমার শরীর ও মুখের গড়ন ফুটিয়ে তুলছেন। প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে প্রতিমার চেহারা।

প্রতিমা তৈরির শুরু হয় বাঁশ দিয়ে কাঠামো তৈরির মধ্য দিয়ে। সেই কাঠামোর ওপর খড় বেঁধে শরীরের প্রাথমিক অবয়ব তৈরি করা হয়। এরপর দেওয়া হয় মাটির প্রলেপ। মাটি শুকিয়ে গেলে আবারও মাটি দেওয়া হয়। চলে ঘষামাজা, পরিমাপ এবং শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার কাজ। পরে আলাদা যত্নে তৈরি করা হয় মুখ, নাক, ঠোঁট, হাত ও পায়ের গড়ন।

মৃৎশিল্পী চঞ্চল পাল জানালেন, মাটি হাতে নেওয়ার সময়ই তিনি মনে মনে প্রতিমার চূড়ান্ত রূপ কল্পনা করেন। কোথায় মুখের গড়ন কেমন হবে, হাত-পায়ের অবয়ব কীভাবে ফুটিয়ে তুলবেন, তা পরিকল্পনা করেই কাজ শুরু করেন।

প্রতিমা তৈরির প্রতিটি ধাপেই রয়েছে শিল্পীর কল্পনা, অভিজ্ঞতা ও নিখুঁত হাতের কাজ। মাটি শুকানোর অপেক্ষা, পুনরায় মাটির প্রলেপ দেওয়া এবং সামান্য ত্রুটি থাকলে তা ঠিক করার কাজ চলে দিনের পর দিন।

মুখের গড়ন স্পষ্ট হয়ে উঠলে প্রতিমায় আসে নতুন প্রাণ। আর চোখ আঁকার পরই যেন পূর্ণতা পায় দেবীর মুখাবয়ব। মৃৎশিল্পীদের কাছে প্রতিমার চোখ আঁকার মুহূর্তটি তাই বিশেষ তাৎপর্যের।

আরেক মৃৎশিল্পী অপু পাল বলেছেন, মুখের গড়ন ঠিক হয়ে চোখ-মুখের রেখা ফুটে উঠলে তখন আর প্রতিমাটিকে শুধু মাটির কাঠামো মনে হয় না। ধীরে ধীরে দুর্গা মায়ের রূপ ফুটে ওঠে। তখন কাজের আনন্দও বেড়ে যায়।

আরও পড়ুন

পুজোর আগেই পশ্চিমবঙ্গে মাছ- মাংস বিতর্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬

বাঁশ, খড় ও মাটির কাজ শেষ হলে শুরু হবে রং করার পালা। এরপর প্রতিমাকে সাজানো হবে অলংকারে। সবশেষে আঁকা হবে চোখ। মাটির তৈরি অবয়বটি তখন পূর্ণতা পাবে দেবী দুর্গার পরিচিত রূপে।

এদিকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করেছে পুলিশ। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, পূজা নির্বিঘ্ন ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমা তৈরির সময় থেকেই বিট কর্মকর্তারা সার্বিক তদারকি করছেন। পূজা কমিটির নেতাদের সঙ্গে এরই মধ্যে একাধিক সভাও হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। মণ্ডপগুলোয় আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের পাশাপাশি পুলিশের ১৩টি হোন্ডা মোবাইল ও ৬টি স্ট্রাইকিং মোবাইল ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। তিন স্তরের নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে প্রতিটি মণ্ডপের দায়িত্ব তদারকি করা হবে।

ওসি কামরুল ইসলাম আরও জানালেন, মুক্তাগাছার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সবার সহযোগিতায় সুন্দর ও আনন্দঘন পরিবেশে পূজা উৎসব সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

শরতের সাদা মেঘ, মাঠ জুড়ে কাশফুল আর বাতাসে উৎসবের আগমনী বার্তার সঙ্গে মুক্তাগাছায়ও শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। তবে সেই উৎসবের দৃশ্যমান আয়োজনের অনেক আগেই তার প্রথম অধ্যায় লেখা হয় মৃৎশিল্পীর কর্মশালায়। বাঁশের কাঠামো, খড়ের অবয়ব আর একমুঠো মাটি থেকেই ধীরে ধীরে জন্ম নেয় উৎসবের প্রতীক দেবী দুর্গার প্রতিমা।

দুর্গাপূজাময়মনসিংহপূজামণ্ডপমৃৎশিল্পী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত