ছোট্ট
ঝুপড়ি ঘরে জ্বলছে শিক্ষার
আলো। স্বপ্ন দেখতে শিখছে শতাধিক পথশিশু। যার অনেকেরই একসময়
ঠিকানা ছিল ফুটপাত কিংবা
শহরের অলিগলি। দারিদ্র্য ও অসহায়ত্বের কারণে
যাদের কাছে শিক্ষার সুযোগ
ছিল অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্নকে
বাস্তবে রূপ দিতে এগিয়ে
এসেছেন শাহ মো. মিজানুর
রহমান সোহেল।
হবিগঞ্জ
শহরের রাজনগর এলাকায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের
জন্য তিনি গড়ে তুলেছেন
‘আমরাও মানুষ পাঠশালা’। সেখানে পড়াশোনা
করছে ১১০ শিশু।
শুধু
পড়াশোনাই নয়, শিশুদের বিনামূল্যে
বই, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ দেন...