কিশোরগঞ্জের নিকলীতে নদী ও হাওরের বিভিন্নস্থানে ব্যাটারিচালিত ‘বৈদ্যুতিক শক মেশিন’ দিয়ে মাছ শিকার করছে স্থানীয় কিছু লোক। এতে হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্য। এভাবে মাছ শিকারের ফলে দিন দিন নদী-হাওরে মাছের সংখ্যা কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ জেলেরা।সরেজমিন দেখা গেছে, রোদারপুড্ডা এলাকার রাজেল ও খাইরুলকে বিদুৎতের শক দিয়ে মাছ শিকার করতেছে। শুধু রোদারপুড্ডাতে সীমাবদ্ধ নয়, সিংপুর, ছাতিরচর, দামপাড়া, আলিয়াপাড়া, কারপাশাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন নদী ও হাওরের নানান স্থানে অবাধে...