নাহিদা আক্তারকে অধিনায়ক করে আইসিসি উইমেন্স ইমারজিং নেশনস ট্রফি এর জন্য দল ঘোষণা করেছেন নারী দলের নির্বাচকরা। ১০ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের আজমানে। এশিয়ান গেমসের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি, নাহিদার নেতৃত্বে প্রথমবারের মত কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।উদীয়মানদের আসরে কেন নাহিদা, জ্যোতি, ফাহিমাদের মত অভিজ্ঞরা? এই প্রশ্ন রাখা হয়েছিল নারী দলের নির্বাচক শিপন আহমেদের কাছে? আগামীর সময়কে তিনি জানিয়েছেন, ' টুর্নামেন্টটা ইমার...