এশিয়ান গেমসে নারী ক্রিকেটের
কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও চীনের। তবে আগের রাতের বৃষ্টির
রেশ কাটলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি ম্যাচটি।
ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আয়োজকরা। এমনকি টস করার
সুযোগও পাননি দুই দলের অধিনায়ক।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে (বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম) কপাল খুলেছে টাইগ্রেসদের।
মাঠে কোনো বল না গড়ালেও র্যাঙ্কিংয়ের নিয়মে সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে...