ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে আটকা পড়া ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, এই বৃহৎ অভিযানটি ইরান, ওমান, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্য উপকূলীয় দেশগুলোর সহযোগিতায় পরিচালিত হবে।তিনি বলেছেন, ‘এসব অভিযানকে সহায়তা করার জন্য আমরা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করেছি এবং নিরাপদ নৌ চলাচলের শর্তাবলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে...