নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরিদপুর, ময়মনসিংহ ও রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বালক বিভাগে জয় পেয়েছে ফরিদপুর, আর বালিকা বিভাগে শেষ চারে উঠেছে ময়মনসিংহ ও রাজশাহী।বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে ময়মনসিংহকে ৪৯ রানে হারিয়েছে ফরিদপুর। আগে ব্যাট করে ২ উইকেটে ১৩৫ রান তোলে তারা। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার মশিউর রহমান। তিনি মাত্র ৩৭ বলে ৮ চার ও ৮ ছক্কায় ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে...