নীলফামারীর সৈয়দপুর শহরের ‘মসজিদে আলীর’ দানবাক্স খোলার দিন ছিল আজ। মসজিদ কমিটির উপস্থিতিতে বাক্স খুলতেই মিলল ছোট্ট থলে। ভেতরে একজোড়া স্বর্ণের দুল, ৭ হাজার টাকা ও একটি চিরকুট। তাতে লেখা শুধু একটি লাইন— ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দওয়া (দোয়া) করেন সুস্থ হয়ে যাই (যায়)। আমিন।’ মায়ের সুস্থতার...