জাতীয় বাজেট শুধু অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক আর্থিক দলিল নয়। এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার, অর্থনৈতিক দর্শন ও রাষ্ট্রীয় অগ্রাধিকারের প্রতিফলন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি এক বিশেষ সময়ে ঘোষিত হয়েছে। বর্তমানে দেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক খাতের দুর্বলতা, বৈদেশিক মুদ্রার...