সিলেট মহানগরীর রায়নগরে বাড়ি থেকে দম্পতি ও গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বলা হচ্ছে, বাবুল আহমদ নামের ওই যুবক নিহত গৃহকর্মীর প্রেমিক। প্রাথমিক তদন্তের পর সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানিয়েছেন, বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও এতে আর কারও সম্পৃক্ততা আছে কি না- সেসব খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের একটি সূত্র বলছে, গৃহকর্মী তাহমিনার ওপর হামলার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের সূত্রপাত...