Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামিন পেলেন সেই দম্পতি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২২:০৪
জামিন পেলেন সেই দম্পতি

ছবি: আগামীর সময়

মধ্যরাতে স্ত্রীর আবদার মেটাতে পিকআপ নিয়ে বেরিয়েছিলেন স্বামী। পরে গরুচোর সন্দেহে আটকের পর এই দম্পতির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিকালে পাবনা আমলি আদালত-২-এর বিচারক তরিকুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) আনোয়ারা বেগম।

তিনি জানিয়েছেন, ঈশ্বরদী থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আটক দেখিয়ে মঙ্গলবার দুপুরে দম্পতিকে আদালতে পাঠায়। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া দম্পতি হলেন ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।


আরও পড়ুন

স্ত্রীর আবদার পূরণই কাল হলো তরুণ দম্পতির

২৮ জুলাই ২০২৬


দম্পতির ভাষ্য, সোমবার রাত দেড়টার দিকে সুমাইয়া খাতুন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তারা নিজস্ব পিকআপ নিয়ে বের হন। প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরির পর পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। তারা সেখানে গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন।

এ সময় স্থানীয় বাসিন্দা ফজল মালিথা তাদের দেখে গরুচোর সন্দেহ করেন। পরে আরও কয়েকজনকে ডেকে এনে প্রায় দুই ঘণ্টা দম্পতিকে আটকে রাখা হয়। রায়হান শেখের দাবি, এ সময় স্থানীয় কয়েকজন তাকে মারধরও করেন।

ভোর ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানিয়েছেন, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক তদন্তে তারা গরুচোর নন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মধ্যরাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি

০১ জুলাই ২০২৬


তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন রায়হান শেখকে মারধর করেছেন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে গরুচোর সন্দেহে দম্পতিকে আটকের পর মারধর এবং আদালতে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয় অনেকে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত দম্পতি বা অন্য কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দম্পতিস্ত্রীস্বামী-স্ত্রীআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা