কোনো নাগরিক থানায় সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘ভুক্তভোগীর অভিযোগকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের আচরণে পেশাদারত্ব ও মানবিকতা নিশ্চিত করতে হবে।’আজ শনিবার বিকালে রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন তিনি। পরিদর্শনকালে থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন...