নদীতে ইলিশ ধরা বন্ধ হওয়ায় আয়ের পথও বন্ধ হয়েছে। তবু থেমে নেই জীবনযুদ্ধ। কেউ মেরামত করছেন পুরনো জাল, কেউ ব্যস্ত ট্রলার সংস্কারে। নিষেধাজ্ঞা শেষ হলে আবারও নদীতে নেমে জীবিকার চাকা সচল করার আশায় দিন কাটছে বরগুনার তালতলীর জেলেদের। তবে ২২ দিনের নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার ২৫ কেজি চাল দিয়ে পুরো পরিবারের খাবারের জোগান দেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। আয় বন্ধ থাকায় সংসারের অন্যান্য খরচ মেটাতে ধারদেনা করতে হবে বলে আশঙ্কা করছেন জেলেরা।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, তালতলীর সাতটি ইউনিয়নে নিবন্ধিত জেল...