মাদকমুক্ত সমাজ গঠনে দেশের ইসলামি বিশেষজ্ঞ, খতিব ও ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, ‘পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মাদকের ভয়াবহতা তুলে ধরলে মানুষ সচেতন হবে। এতে বিভ্রান্ত যুবসমাজকে দ্বীনের পথে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।’আজ বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির কাটারাপাড়া তা'লিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির...