ব্রেক্সিটের পর যে দূরত্ব তৈরি হয়েছিল ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে, তা কমানোর পথে আরও একটি বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ইউরোপীয় ইউনিয়নের পড়ুয়াদের জন্য ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কমিয়ে আনা যায় কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতে তিনি প্রস্তুত বলে জানা গেছে। তবে এই ছাড় কোনও একতরফা সিদ্ধান্ত হবে না; ইউরোপের সঙ্গে বৃহত্তর সমঝোতার অংশ হিসেবেই বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ শিক্ষার্থী ব্রিটেনে পড়তে গেলে ‘ইন্টারন্যাশনাল ফি’...