আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ নিয়ে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত মন্তব্যটি ভুয়া। প্রকৃতপক্ষে, একটি এক্স পোস্ট থেকে ভুয়া উদ্ধৃতিটির সূত্রপাত।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে দাবি করা হয়, আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিংকে মরিনহো ‘দিনদুপুরের ডাকাতি’ বলে মন্তব্য করেছেন। পরে যাচাই ছাড়াই কয়েকটি ফেসবুক পেজ ও গণমাধ্যমে একই দাবি প্রচার করা হয়।তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, হোসে মরিনহো এমন কোনো মন্তব্য করে...