থাইল্যান্ডে বসবাসরত মিয়ানমারের ২০ লাখের বেশি অভিবাসী শ্রমিক জান্তা সরকারের নতুন ‘সার্টিফিকেট অব আইডেন্টিটি’ (সিআই) কার্যক্রম বর্জন করেছে। বিপরীতে ন্যাশনাল ইউনিটি গভর্মেন্ট (এনইউজি)-কে বিকল্প পরিচয়পত্র দেওয়ার আহ্বান জানিয়ে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে গণভোট দিয়েছে তারা।এই গণভোটের মাধ্যমে তারা থাই সরকারকে দেখিয়েছে, অভিবাসীরা জান্তাকে নয়, বরং এনইউজি-কেই বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়।থাইল্যান্ডে বৈধ-অবৈধ মিলিয়ে আনুমানিক ৪০ লাখ বার্মিজ শ্রমিক রয়েছেন। অভিবাসী শ্রমিক সংগঠনগুলোর মতে, এই দফায় অন্তত ৬ লাখ...