আর্জেন্টিনা জাতীয়
দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি। ম্যাচটা আবেগেরই
ছিল তার জন্য। তারপর আবার খেলেছেন একসময়ের প্রিয় কোচ জেরার্দ মার্তিনোর দল আটালান্টার
বিপক্ষে। বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে তিনি কোচ ছিলেন মেসির।
আবেগের সেই ম্যাচে
ইন্টার মায়ামির হয়ে জাদু দেখালেন মেসি। করলেন জোড়া অ্যাসিস্ট। মায়ামির হয়ে আগের ম্যাচেই
৪ গোল করেছিলেন তিনি। তবে এবার মেজর লিগ সকারে মেসির জোড়া অ্যাসিস্টেও জিততে পারল না
ইন্টার মায়ামি। দুইবার এগিয়ে গিয়েও শেষ...