বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে পদ ছাড়ার ঘোষণা দেন রিংকু আক্তার।ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আজ থেকে আমি চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে নিজেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিলাম।’এ সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয় জানিয়ে রিংকু আক্তার বলেন, অনেক ভেবেচ...