Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ২২:৪৯
চুয়াডাঙ্গায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরের শিয়ালমারি পশুহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করার অভিযোগ উঠেছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে হাট কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছেমতো টাকা আদায় করছে এবং ক্রেতাদের দেওয়া কোনো রসিদেই টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে না। এতে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হাটে আসা পশু ক্রেতা ও বিক্রেতারা।

জেলা প্রশাসন জানায়, কোরবানির ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে গরু প্রতি ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ৩৫০ টাকা করে সর্বমোট ৭০০ টাকা খাজনা নির্ধারণ করে দেওয়া হয়। একই সাথে ছাগল প্রতি ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা করে মোট ২০০ টাকা খাজনা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে শিয়ালমারি পশুহাটে এই সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ইচ্ছেমতো খাজনা আদায় করা হচ্ছে।

হাটে আসা একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা গেছে, গরু প্রতি ৮০০ থেকে ৯০০ টাকা করে খাজনা নিচ্ছে হাট কর্তৃপক্ষ। পাশাপাশি ছাগল প্রতি নেওয়া হচ্ছে ৫০০ টাকা। এর বাইরে প্রতিটি রসিদ লেখার জন্য মুহুরিদের আলাদাভাবে দিতে হচ্ছে আরও ৫০ টাকা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বললেন, একটা গরু কিনে ৯০০ টাকা খাজনা দিতে হয়েছে। আবার রসিদ লিখতে মুহুরি নিয়েছে ৫০ টাকা। আশপাশের অনেক হাট থেকে আমরা গরু কিনি, কিন্তু এতো বেশি খাজনা কোনো হাটে নেয় না।

কোরবানির ছাগল কিনতে আসা অপর এক ক্রেতা নিজের অসন্তোষ তুলে ধরে জানান, সরকার ছাগলের জন্য ২০০ টাকা খাজনা নির্ধারণ করেছে অথচ শিয়ালমারি পশুহাট আমার কাছ থেকে খাজনা বাবদ ৫০০ টাকা নিয়েছে এবং রসিদ লিখতে মুহুরি আরও ৩০ টাকা আদায় করেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে শিয়ালমারি পশুহাট পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পরিদর্শনকালে তিনি হাট কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত পরিমাণে খাজনা নেওয়ার কঠোর নির্দেশনা প্রদান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও হাটে অবস্থান করা পর্যন্ত নিয়ম মেনেই খাজনা আদায় করা হচ্ছিলো। কিন্তু তিনি চলে যাওয়ার পর পরই আবার নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো বাড়তি খাজনা আদায় শুরু করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে হাটের ইজারাদার মো. হাবিবুর রহমান শেখনের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চুয়াডাঙ্গাপশুর হাটকোরবানির ঈদখাজনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?