চুয়াডাঙ্গায় ১৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

ছবি: আগামীর সময়
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১৩ কোটি ৩৩ লাখ টাকা।
আজ শনিবার বিকেলে চুয়াডাঙ্গা দর্শনা পারকেষ্টপুর গ্রাম থেকে বারগুলো উদ্ধার করে বিজিবি। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, চুয়াডাঙ্গার দর্শনা পারকেষ্টপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি দর্শনা থেকে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকায় যাচ্ছিল। ওই ব্যক্তি চেকপোস্টে দাঁড়ালে তার শরীর তল্লাশি করে ৩৯ পিচ সোনার বার উদ্ধার করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। উদ্ধার সোনার বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার প্রক্রিয়া চলছে।






